• অপরাধ ও দুর্নীতি

কালীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে জেল ও জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ১ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা এবং নির্বাচন আচরণ বিধিমালা ভঙ্গের কারনে ১ জনকে ৫ হাজার টাকা জরিমান করা হয়েছে।

সোমবার (০৬ মে) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার জামালপুর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি পরিচালিত ভ্রাম্যমান আদালত এ দন্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি বলেন, সোমবার সন্ধ্যায় জামালপুর এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ধারায় জামালপুর গ্রামের সাহাবউদ্দিনের ছেলে মো. সাহেল আহমেদকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা এবং চৌরা গ্রামের সেলিম ভুইয়ার ছেলে মেহেদিকে নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর ৩২(১) ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তবে এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

এ সময়৷ কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক, বেঞ্চ সহকারী আল আমিন, থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo