• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

কুমিল্লায় ৫ ডাকাত গ্রেফতার

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রসহ একাধিক মামলার ৫ আসামিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি থানা পুলিশ। সোমবার (৬ মে) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কানারাগামী রাস্তার ডান পাশে থেকে আটক করা হয়েছে। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, দাউদকান্দির মকবুল হোসেন (৩৭), মো: আকাশ মুন্সি, মো: জামাল হোসেন ওরফে কুদ্দুস (৪০), তিতাসের এবাদুল ওরফে ওবাইদুল (২৮) ও কচুয়ার সুজন ওরফে আবদুল হামিদ (৩৭)। গ্রেপ্তারকৃত প্রত্যেকের বিরুদ্ধে ৫টি করে মামলা রয়েছে।

জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অথবা দাউদকান্দি থানা এলাকার যে কোন বাসা বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্রসহ ডাকাতি প্রস্তুতি গ্রহণ করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কানরাগামী রাস্তার ডান পাশে নির্জন জায়গায় ডাকাতি করার জন্য সমবেত হয়। উক্ত সংবাদের ভিত্তিতে দাউদকান্দি থানার এসআই হারুনুর রশিদসহ সঙ্গীয় ফোর্স সোমবার গভীর রাতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশের উপর আক্রমণ করার চেষ্টা করে।

পুলিশ এ সময় ২৫ রাউন্ড শর্টগানের কার্তুজ ফাঁকা গুলি ছুড়ে। গুলির ভয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় ৫ জনকে অস্ত্রসহ আটক করে। ডাকাতদের কাছ থেকে পুলিশ একটি লোহার তৈরি সচল পাইপ গান, ২টি কার্তুজ, কাঠের বাট যুক্ত একটি লোহার তৈরি ছোরা,  কাঠের বাট যুক্ত একটি লোহার তৈরি রমাদা,  দুইটি কাঠের বাটযুক্ত লোহার তৈরি রামদা, দুইটি লোহার পাইপ উদ্ধার করে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo