• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

সাতকানিয়ায় নকল আম ও লিচুর জুসের কারখানার সন্ধান 

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

সাতকানিয়া প্রতিনিধিঃ সাতকানিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে(৫মে) উপজেলার পৌরসভার ০৪ নং ওয়ার্ডের ছমদর পাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ক্ষতিকর রং মিশিয়ে আম ও লিচুর জুস উৎপাদন করার অপরাধে নিরাপদ খাদ্য আইনের সাতকানিয়া উপজেলার পৌরসভা ছমদর পাড়া ৪নং ওয়ার্ডের আবদুল লতিফের ছেলে আবদুল জব্বার(৭০) কে ১ লক্ষ্য টাকা জরিমানা করেন সাতকানিয়ার উপজেলা প্রশাসন।

এছাড়া কারখানার সকল পণ্য জব্দ করে বিনষ্ট করা হয় এবং পরবর্তীতে আর অনিরাপদ খাদ্য উৎপাদন না করার বিষয়ে মুছলেখা নেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাস। 

এই সময় আরো উপস্থিত ছিলেন জনাব সরোয়ার কামাল, স্যানিটারি ইন্সপেক্টর, সাতকানিয়া, চট্টগ্রাম। মোবাইল কোর্টে সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।জনস্বার্থে উপজেলা প্রশাসন, সাতকানিয়া, চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo