• রাজনীতি

পঞ্চগড়ে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় বিএনপির দুই প্রার্থীকে শোকজ

  • রাজনীতি

প্রতীকী ছবি

পঞ্চগড় প্রতিনিধিঃ  ৬ষ্ঠ উপজেলা পরিষদের ২য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পঞ্চগড়ের বোদা উপজেলায় অংশগ্রহণ করায় বিএনপির দুই প্রার্থীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুক্রবার (৩ মে) রাতে দলটির পাওয়া একটি চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এর আগে গত ২ মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবীর রিজভীর চিঠিতে স্বাক্ষর করেন।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, বিএনপি জাতীয় স্থায়ী কমিটি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত গ্রহণের পরেও দ্বিতীয় দফায় অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এহেন মনোবৃত্তি দলীয় শৃঙ্খলা পরিপন্থি ও দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দেওয়া হয় চিঠিতে। গঠনতন্ত্র মোতাবেক তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে কারণ দর্শানোর জন্য ৪৮ ঘণ্টা সময় দেয়া হয়েছে। 

নির্বাচনে অংশগ্রহণকারী ওই দুই প্রার্থীরা হলেন, পঞ্চগড় জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও বোদা উপজেলার সদস্য সচিব এবং বোদা উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী কলস মার্কার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লাইলী বেগম। অপরজন একই উপজেলার বড়শশী ইউনিয়নের বিএনপির সদস্য ও চশমা মার্কার ভাইস চেয়ারম্যান প্রার্থী মোরসালিন বিন মমতাজ রিপন। 

এ বিষয়ে বোদা উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লাইলী বেগম বলেন, গতবারেও আমি নির্বাচনে অংশগ্রহণ করে মাত্র কিছু ভোটের ব্যবধানে হেরেছিলাম। ভোটারসহ সকলের ভালোবাসা ও আগ্রহ রয়েছে আমার প্রতি। তাই নির্বাচনে অংশ নিতে মনোনয় প্রত্যাহারের আগেই কমিটি থেকে আমি সেচ্ছায় পদত্যাগ করেছি। এর পরেও আমাকে কেন্দ্রীয় কমিটি থেকে নোটিশ করা হয়েছে। আমি নোটিশটি পেয়েছি, যেহেতু তারা আবারো আমার কাছে জবাব চেয়েছে তাই আমি এর জবাব জানাবো। তারপর দল যা সিদ্ধান্ত নেওয়ার তাই নেবে। একই উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী মোরসালিন বিন মমতাজ রিপন বলেন, আমি গত ৫ বছর আগেই দল থেকে সরে গিয়েছি। তাই আমি বর্তমানে দলের কোন পদে নেই। একই সাথে আমি দলটির কোন কার্যক্রমের সাথে বর্তমান জড়িত না। আর কেন্দ্রীয় কমিটির নোটিশের বিষয়ে আমি অবগত না, আমার হাতে কোন নোটিশ আসে নি। আমি নির্বাচনে নেমেছি, ইনশাআল্লাহ্ শেষ পর্যন্ত থাকবো এবং বিপুল ভোটে জয় লাভ করবো বলে আমি আশাবাদি।

মন্তব্য (০)





image

হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে ...

নিউজ ডেস্ক : বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের শারীরিক অবস্থ...

image

‎আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে: পাবনায় সারজিস আলম

পাবনা প্রতিনিধিঃ ‎জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)...

image

যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় মানব...

image

প্রতিমন্ত্রী শাহে আলমকে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ও বন্ধু বিব...

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রধা...

image

কাউন্সিল এ বছরের শেষে বিএনপির কমিটিতে বড় পরিবর্তনের প্রস...

নিউজ ডেস্ক : দীর্ঘদিন জাতীয় কাউন্সিল না হওয়ায় সাংগঠনিক স্থবি...

  • company_logo