• অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় নাতির হাতে নানী খুন

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে নাতির দায়ের কোপে ফিরোজা বেগম(৬০) নামে এক নারী নিহত হয়েছে। বুধবার রাত ১০ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ পৌর এলাকার আঁচলাই গ্রামের তাজুল ইসলামের স্ত্রী। এ প্রসঙ্গে নিহতের স্বামী তাজুল ইসলাম জানান, চক ভোলাখা গ্রামের বাসিন্দা তার ভাইয়ের মেয়ে জামাই সবুজ মিয়ার সাথে তার জমি নিয়ে বিরোধ চলছিলো।

আদালতে এ ব্যাপারে মামলা চলছে। বুধবার দুপুর ১২ টার দিকে জমি থেকে ফেরার পথে বেশ কয়েকজন তাদের ওপর হামলা করে। এসময় তার স্ত্রীর মাথায় দা দিয়ে আঘাত করে নাতি সৈকত। এসময় মাটিতে অজ্ঞান হয়ে পরে যায় তার স্ত্রী। পরে স্থানীয়রা উদ্ধার করে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে রাত ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ প্রসঙ্গে শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ বলেন, এঘটনায় নিহতের স্বামী তাজুল ইসলাম ৬ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত আপেল মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের আটকে অভিযান অব্যাহত আছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo