ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় অবৈধভাবে বনাঞ্চলের মাটি ও ফসলি জমির মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে ৩০ হাজার টাকা অর্থদন্ড ও ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ মে) বিকেলে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খাড়দিয়ায় অবৈধভাবে বনাঞ্চলের মাটি কেটে ইটভাটায় বিক্রির একজনকে ৩০ হাজার টাকা এবং একই ইউনিয়নের যদুনন্দী গ্রামে পুকুর থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান বালী।
ফরিদপুরের উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী জানান, যদুনন্দী ইউনিয়নের বিভিন্ন যায়গায় অবৈধ মাটি কাটা/উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একজনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড এবং ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের জন্য দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।
তিনি আরও জানান, অবৈধভাবে বনাঞ্চল এবং ফসলি জমির মাটি কাটা রোধকল্পে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...
নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

মন্তব্য (০)