• অপরাধ ও দুর্নীতি

মেলান্দহে ১১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে  ১১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি  গ্রেফতার  করেছে পুলিশ। আজ সোমবার (২৯ এপ্রিল) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে গত রবিবার বিকালে উপজেলার  দুরমুঠ মাজারের মেলা হতে তাদেরকে আটক করে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জের মোঃ রেজাউল করিম (৫৭), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাচমারা গ্রামের  মোঃ আশরাফুল ইসলাম (৪৫), কুষ্টিয়ার মিরপুর উপজেলার মোহাম্মদ উজ্জ্বল মিয়া (৪০)। 

মামলা সুত্রে জানা যায়, মেলান্দহ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দুরমুট মায়ের মাজারের সামনে মাদক বেচাকেনা হচ্ছে। এমন সংবাদে উপ পরিদর্শক মাসুদ রানার নেতৃত্বে একদল পুলিশ সদস্য সেখানে অভিযান চালায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা কর৷ পালানোর সময় পুলিশ সদস্যরা মাদক কারবারিদের আটক করে।তাদের দেহ তল্লাশি করে প্লাষ্টিকের বাজারের ব্যাগে আশরাফুল ইসলামের কাছে ৫ কেজি, রেউজাল  করিমের কাছে ৩ কেজি,উজ্জ্বল মিয়ার কাছে ৩ কেজি গাঁজা উদ্ধার হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাজু আহাম্মদ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) ধারা মামলা রুজু হয়েছে। আজ দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo