• অপরাধ ও দুর্নীতি

নওগাঁয় ফেন্সিডিল মামলায় যুবকের যাবজ্জীবন

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই


নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মাদক মামলায় মো. মুকুল (২৯) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড  দেওয়া হয়েছে।
রবিবার (২৮এপ্রিল) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক এস এম মনিরুজ্জামান এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত মুকুল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মুন্সিপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮সালের ১০জুলাই গোপন তথ্যের ভিত্তিতে নওগাঁর পোরশা থানার জালুয়াপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালায়। সেসময় একটি ভটভটি থামিয়ে তল্লাশিকালে মুকুলের কাছে থাকা ব্যাগে ৩৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নওগাঁ কার্যালয়ের পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ বাদী হয়ে মামলা করেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত সরকারি কৌঁসলি (এপিপি) মোজাহার আলী। 

তিনি বলেন, মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। এরপর দীর্ঘ শুনানি শেষে রবিবার আসামীকে যাবজ্জীবন কারাদন্ড  দেন বিচারক। এ রায়ের মাধ্যমে মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন হয়েছে। অন্যদিকে, আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনসুর আলী বলেন, এ মামলায় আমার মক্কেল ন্যায় বিচার পায়নি বলে মনে করি। এজন্য আমরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।  

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo