ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুররে কালীগঞ্জে ভেটেনারি লাইসেন্স ছাড়া পশু খাদ্য ও ঔষধ বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে পশু খাদ্য বিক্রির অপরাধে তিন দোকানেকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে কালীগঞ্জ পৌরসবার বালীগাঁও ও বাজার এলাকায় এলাকার এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি) নূরী তাসমিন ঊর্মি।
ভ্রাম্যমান আদালতের বিচারক নূরী তাসমিন ঊর্মি জানান, বিকেলে কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও বাজার এলাকায় অভিযানতালার ভ্রাম্যমান আদালত। এ সময় তিনটি মামলায় তিন ব্যবসায়ীকে নয় হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে।
বাংলাদেশ ভেটেনারী কাউন্সিল আইন ২০১৯ এর ৩৭(২) ধারায় ২টি মামলায় ৭ হাজার ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় একটি মামলায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেনারি হাসপাতালের চিকিৎসক মো. আফজাল হোসেন, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে ২ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়...
নিজস্ব প্রতিবেদক : বদলির আদেশ জারির ২৩ দিন পেরিয়ে গেলেও নতুন কর্মস্থলে যোগদান...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর বিশে...
জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার গেইটপাড় ফিশারীপাড়া...
নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরীতে সব নাগরিকের জন্য বৈষম্যহীন পুলিশি স...

মন্তব্য (০)