ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬ লাখ টাকার চায়না দোয়ারী ও কারেন্ট জাল জব্দ করেন ফরিদপুরের কোতয়ালি নৌ পুলিশ ফাঁড়ি। এ সময় ২ জন কে আটক করা হয়। আটককৃতরা হলেন নর্থচ্যানেল ইউনিয়নের মোঃ মোহর মৃধার ছেলে দুলাল মৃধা (৫০) ও দুলার মৃধার ছেলে শিপন মৃধা।
বুধবার ( ২৪ শে এপ্রিল) বিকেলে সদর উপজেলার নর্থ চানেল ইউনিয়নেে আলেক খা ডাঙ্গির দুলাল মৃধার বাড়িতে নৌ পুলিশ ফাঁড়ি ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানের নের্তৃত্বে অভিযান পরিচালনা করা হয়। ফরিদপুরের নৌ পুলিশ ফাঁড়ি ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান।
আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল রযেছে। আমরা অভিযান পরিচালনা করে প্রায় ৬ লক্ষ টাকার চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করি এ সময় তাদের দুইজনকে আটক করি। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...
নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

মন্তব্য (০)