• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে জমি-জমা বিরোধের জেরে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১

  • অপরাধ ও দুর্নীতি

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে জমি-জমা নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম করায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে থেতরাই ইউনিয়নের গোড়াই পিয়ার গ্রামে।

মামলা সুত্রে জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের গোড়াই পিয়ার গ্রামের আব্দুল গফফারের স্ত্রী শাহানুর বেগম(৫৫) এর পৈত্রিক সূত্রে পাওয়া জমি নিয়ে একই এলাকার হেছার মাহমুদের ছেলে আবুল হোসেন(৫২) সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। গত ১৫ এপ্রিল ঘটনার দিন সকালে জমি পরিমাপ করতে যান শাহানুর। এসময় অভিযুক্ত আবুল হোসেন ও তার সঙ্গীয়রা পূর্বপরিকল্পিত ভাবে লাঠি, ধারালো ছোড়া, লোহার রড নিয়ে জমি পরিমাপে বাধা দেন। শাহানুরের স্বামী আব্দুল গফফার ও ছেলে শফিউল আলম সুজা প্রতিবাদ করলে আবুল হোসেনসহ তার সঙ্গীয়রা আব্দুল গফফারকে মাথায় ও হাতে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। স্বামীকে বাঁচাতে শাহানুর ও তার ছেলে শফিউল আলম সুজা এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করে আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে আব্দুল গফফারকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় শাহানুর বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

সোমবার(২২ এপ্রিল) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, এ ঘটনায় প্রধান আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo