• অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরে সড়ক দুর্ঘটনা: ১৫ নিহতের ঘটনার বাসচালক গ্রেফতার 

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের কানাইপুরের তেঁতুলতলায় বাস-পিকআপের সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনায় ঘাতক বাসের চালককে গ্রেফতার করা হয়েছে।  খোকন মিয়া ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা সদরের দেলোয়ার হোসেনের ছেলে। দুর্ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। রবিবার ( ২১শে এপ্রিল)  ফরিদপুর র‌্যাব-১০ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ঝিনাইদহ থেকে খোকন মিয়া (৫৪) নামে ওই চালককে গ্রেফতার করে।   সোমবার দুপুরে ফরিদপুর র‌্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার।

লে. কমান্ডার কে এম শাইখ আকতার প্রেস ব্রিফিংয়ে জানান , গত ১৬ এপ্রিল ফরিদপুরের কানাইপুরের তেঁতুলতলা নামক স্থানে ঢাকা থেকে মাগুড়াগামী উত্তরা ইউনিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস আলফাডাঙ্গা থেকে ছেড়ে আসা পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা শিশু নারীসহ ১৫ যাত্রী নিহত হয়। দুর্ঘটনার পরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের স্বজন ইমামুল শেখ বাদী হয়ে অজ্ঞাত চালককে আসামি করে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। দুর্ঘটনার পর র‌্যাব তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিক্তিতে পলাতক আসামি বাসের চালক খোকন মিয়াকে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর এলাকা থেকে গ্রেফতার করে। ওই বাসের হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে র‌্যাব।

 

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo