• অপরাধ ও দুর্নীতি

সাতকানিয়ায় কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে আটক ২

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রাম জেলার সাতকানিয়ায় কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে দু’জনকে গ্রেপ্তার করে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২১ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১টায় উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পাঠানীপুল এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা এলাকার মোহাম্মদ আলাউদ্দীনের ছেলে আবুল কালাম (৪২) এবং লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বাগমারা এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে এরশাদ হোসাইন (৩৮)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস বলেন, কৃষি জমির টপসয়েল কাটার খবর পেয়ে উপজেলার কালিয়াইশ ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় টপসয়েল কাটার সময় দু’জনকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় আটক দু’জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo