• অপরাধ ও দুর্নীতি

দোহারে ২ দালালকে দশ দিনের কারাদন্ড

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

দোহার প্রতিনিধিঃ  ঢাকার দোহার উপজেলায় দীর্ঘদিন ধরে গরীব অসহায় রোগীদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়, প্রতারণাপূর্বক কৌশলে রোগীদের পার্শ্ববর্তী বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্থানান্তর, সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবা প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ বিভিন্ন অপরাধের মো. আজাদ শেখ(৫২) ও মো. সেলিম শেখ (৪৬) নামে দুই ব্যক্তিকে  কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২১ এপ্রিল) দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ কার্যক্রম প্রতিরোধ ও দালালদের দৌরাত্ম্য রোধে দোহার উপজেলা সহকারী কমিশনার(ভ‚মি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মামুন খান এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রোববার দোহার উপজেলা স্বাস্থ্য কমপেক্সে আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ কার্যক্রম প্রতিরোধ ও দালালদের দৌরাত্ম্য রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দালাল চক্রের ২ সদস্য হাতে নাতে ধরা পড়ে। তাদেরকে দীর্ঘদিন ধরে গরীব অসহায় রোগীদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়, প্রতারণাপ‚র্বক কৌশলে রোগীদের পার্শ্ববর্তী বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্থানান্তর, সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবা প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ বিভিন্ন অপরাধের দায়ে  দন্ডবিধি- ১৮৬০ এ অভিযুক্ত মো. আজাদ শেখ ও মো. সেলিম শেখ নামের দুই ব্যক্তিকে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম  কারাদন্ড প্রদান করা হয়।

দোহার উপজেলা সহকারী কমিশনার(ভ‚মি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান বলেন, জনস্বার্থে সরকারি হাসপাতালে রোগীদের নির্বিঘ্নে সেবা প্রদান নিশ্চিত করা এবং দালালদের দৌরাত্ম্য নির্ম‚লে দোহার উপজেলায় ভবিষ্যতে এ ধরণের অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে। 

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo