ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার ফরিদপুর উপজেলায় দেশীয় অস্ত্র ও হাত বোমাসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাবের সদস্যরা।
শনিবার (২০ এপ্রিল) সকালে উপজেলার হাদল ইউনিয়নের মঙ্গলগ্রামের মহল বিল এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মঙ্গলগ্রামের মহল বিল এলাকার বক্কার প্রামাণিকের ছেলে মো. শাকিল ও শামীম হোসেন এবং মো. হামিদ প্রামাণিকের ছেলে সাদেক হোসেন। উভয়ের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) সিপিবি-২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহল বিল এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো দেশীয় অস্ত্র ও তিনটি হাত বোমা উদ্ধার করা হয়েছে। বোমা তিনটি নিস্ক্রিয় করতে রাজশাহী থেকে বোম্ব ডিসপোজাল টিম আনা হচ্ছে। ইতোমধ্যেই তারা রওনা দিয়েছেন। এ বিষয়ে পরে আরও বিস্তারিত জানানো হবে।
জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...
নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

মন্তব্য (০)