• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

পাবনায় ‘শুল্ক ফাঁকি’ দেওয়া ২৪২ মেট্রিকটন চিনি জব্দ, আটক ২৩

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাইপথে আনা ২৪২ মেট্রিকটন চিনি জব্দ করেছে পাবনা জেলা পুলিশ। এ সময় চোরাকারবারে জড়িত ২৩ জনকে আটক এবং চিনি বহনকারী ১২টি ট্রাক জব্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরান মাহমুদ তুহিন বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে সকাল ১১টার দিকে পাবনার বেড়া উপজেলার কাজিরহাট ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক ও চিনি জব্দ করা হয়।

পুলিশের একটি সূত্র জানায়, ভারত থেকে চোরাইপথে এনে ওই চিনি দেশীয় কোম্পানির চিনির বস্তায় ভর্তি করে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হয়। 

অবৈধভাবে চোরাইপথে আনা চিনি পাবনা দিয়ে পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কাজিরহাট ফেরিঘাটে অভিযান চালিয়ে ২৪২ মেট্রিকটন চিনিসহ ২৩ জনকে আটক করা হয়। এসময় ১২টি ট্রাক জব্দ করা হয়। এসব ভারতীয় চোরাই চিনি সিলেটের জয়ন্তপুর থেকে ১২টি ট্রাকে করে নিয়ে ঢাকা হয়ে মানিকগঞ্জের কাজিরহাট ফেরিঘাট দিয়ে পাবনাসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই অবস্থান নিয়েছিল পাবনা জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি। 

পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরান মাহমুদ তুহিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফেরিঘাটে অভিযান চালিয়ে ২৪২ মেট্রিকটন চিনিসহ ২৩ জনকে আটক করা হয়েছে। চিনি সরবরাহ কাজে ব্যবহৃত ১২টি ট্রাক জব্দ করা হয়। শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধপথে চিনিগুলো আনা হয়েছে। পাবনা সদর থানায় আটক ২৩ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের পাবনা কারাগারে পাঠানো হবে।

পাবনার পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুন্সী বলেন, ভারতীয় চিনি বোঝাই ট্রাকগুলো আরিচা পার হয়ে পাবনার কাজিরহাট ঘাটে এলে ডিবি পুলিশ আটক করে। এসময় তারা মালামালের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এরপর এগুলো জব্দ করে ২৩ জনকে আটক করা হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। 

 

মন্তব্য (০)





image

ফরিদপুরের বোয়ালমারীতে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ভূমি ক...

ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...

image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

image

৩৪ লাখ টাকার আয়ের বিপরীতে ৫ কোটি টাকার সম্পদের অভিযোগ, দু...

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...

  • company_logo