• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় শিশুকে গলা কেটে  হত্যার অভিযোগে নানা আটক 

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ফাইল ছবি

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সদরে বন্ধন সরকার নামে ৫ বছর বয়সী এক শিশুকে গলা কেটে হত্যা করেছে নানা সুকুমার দাস৷ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার নুনগোলা ইউনিয়নের শশীবদনী গ্রামে এ ঘটনা ঘটে৷  খবর পেয়ে পুলিশ ঘাতক নানা সুকুমার দাসকে আটক করে থানা হেফাজতে নিয়েছে৷ 

নিহত বন্ধন সদর উপজেলার লাহিড়িপাড়া ইউনিয়নের পীরগাছা গ্রামের রবি দাসের ছেলে৷ তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

বিষয়গুলো নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) ফইম উদ্দিন। তিনি বলেন, একটি ধর্মীয় উৎসবে যোগদানের জন্য কাকলী দাস তার শিশু বন্ধনকে নিয়ে মামা বাড়ি সুকুমারের বাড়িতে যায়৷ বৃহস্পতিবার সকালে সুকুমার কাঁচি দিয়ে নিজ ঘরে ভাগ্নি কাকলীর ছেলে বন্ধনকে গলাকেটে হত্যা করে। এ সময় অপর আরেকটি শিশু জানালা দিয়ে ঘটনাটি দেখতে পেয়ে চিকিৎকার দিয়ে গ্রামবাসীদের জানায়। সাথে সাথে গ্রামের লোকজন সুকুমারকে আটক করে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে শিশু বন্ধনের মরদেহ উদ্ধার করে শজিমেক হাসপাতাল মর্গে নেওয়া হয়। আটক সুকুমারকে থানায় নেওয়া হয়েছে৷ তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হবে। ঘটনার প্রকৃত কারণ জিজ্ঞাসাবাদে জানা যাবে। 

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo