ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে জুয়া খেলা অবস্থায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারীর চর শৌলমারী ইউনিয়নের ব্রক্ষপুত্র নদীর পাড় থেকে জুয়া খেলার সময় উলিপুর থানাধীন চর শৌলমারী পাহালীপাড়ার মোঃ আমিনুল ইসলাম (৩৮), চর ধনতলা গ্রামের মোঃ আব্দুল বারেক (৩৮), চর বোয়ালমারী গ্রামের মোঃ আব্দুর রহমান (২৬) ও মোঃ শামিম মিয়া (২১) ও দক্ষিণ নামাজের চর গ্রামের মোঃ গোলাম হোসেন (৪৬) কে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ অর্থসহ গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...
নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

মন্তব্য (০)