• অপরাধ ও দুর্নীতি

বগুড়ার শাহিনুর হত্যা মামলার প্রধান আসামী বাবা-ছেলে গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে চাঞ্চল্যকর শাহিনুর হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব যারা সম্পর্কে বাবা ও ছেলে। রবিবার রাতে শাজাহানপুর উপজেলার বনানী এবং আড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার ঘাগুর দুয়ার এলাকার শহিদুল ইসলাম এবং তাঁর ছেলে মেহেদী হাসান৷ তারা দুজনই মামলার ১ এবং ২ নম্বর আসামি।

সোমবার সকালে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন। র‍্যাবের এই কর্মকর্তা জানান, বগুড়ার শিবগঞ্জের ঘাগুরদুয়ার গ্রামের শাহানারা থানায় অভিযোগ করেন যে গত ২৭ মার্চ  তাদের বসতবাড়ীতে গাছের ডাব পাড়াকে কেন্দ্র করে গ্রেপ্তার আসামীদের সাথে তাদের কথা কাটাকাটি হয়। ওইদিন বিকাল চারটার দিকে তার স্বামী শাহিনুরকে পূর্ব শত্রুতার জের ধরে আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে লোহার রড, গাছের ডালপালা দিয়ে এলোপাথারি মারপিট করে।  স্থানীয় লোকজন উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করায় এবং চিকিৎসাধীন অবস্থায় গত ২৯ মার্চ রাত ৯টার দিকে মারা যায়। এ ঘটনায় ৩০ মার্চ শাহানারা শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে পুলিশের পাশাপাশি র‍্যাবও আসামিদের ধরতে অভিযান শুরু করে। সেই অভিযানের অংশ হিসেবে রবিবার রাতে মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করা হয়৷

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ্ছাড়াও তিনি আরো বলেন, তুচ্ছ ঘটনায় এরকম মৃত্যু সত্যিই দুঃখজনক। যেকোন দ্বন্দ্বে মারমুখী আচরণে কিংবা আইন নিজেদের হাতে তুলে না নেওয়ার ব্যাপারেও তিনি সাধারণ মানুষকে সচেতন হতে বলেন। যেকোন ঘটনায় র‌্যাবের ইতিবাচক এই আভিযানিক ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

 

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo