• অপরাধ ও দুর্নীতি

নওগাঁয় ৪২কেজি গাঁজাসহ নারী-পুরুষ আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পে সদস্যরা নওগাঁর পত্নীতলায় অভিযান চালিয়ে নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার (১৩ এপ্রিল) ভোরের দিকে উপজেলার ঘোষনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে সাড়ে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযানের সময় আরও দুই জন পালিয়ে গেছে।\\

এদিন দুপুরে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। আটককৃতরা হলো ঘোষনগর এলাকার মৃত আজগর আলীর ছেলে মোহাম্মদ আলী (৭০) এবং মৃত মোজাফফর মিয়ার মেয়ে মনোয়ারা বেগম (৫০) এবং পলাতকরা হলেন মোহাম্মদ আলীর দুই ছেলে বকুল হোসেন (৪৪) ও আবু সাঈদ (৩৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃত আসামী মোহাম্মদ আলী ও মনোয়ারা বেগম চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা উভয়ে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঘোষনগর নিজ নিজ বসত বাড়িতে মজুদ করে রাখতো। এরপর সুযোগ বুজে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। আর মজুদকৃত অবৈধ মাদক বিক্রিতে বিশেষভাবে সহযোগীতা করতো মোহাম্মদ আলীর দুই ছেলে পলাতক আসামী বকুল ও সাঈদ। এভাবে তারা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব এর গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোরের দিকে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস দল নওগাঁ জেলার পত্নীতলা থানার ঘোষনগর এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আলী ও মনোয়ারা বেগম কে আটক করে। এরপর তাদের দুজনের বসত বাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। এসময় মোহাম্মদ আলীর দুই ছেলে বকুল হোসেন ও আবু সাঈদ কৌশলে পালিয়ে যায়। আসামীদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo