ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে জুয়া খেলা অবস্থায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, কচাকাটা থানা পুলিশের একটি চৌকস টিম সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানার চৌদ্দঘুরি গ্রামের মোঃ হানিফ আলী (৩৩), আব্দুল আলিম (৩০), দক্ষিণ চৌদ্দঘুরী গ্রামের মোঃ এমদাদুল হক (৪২), কালামুয়া মাঝিয়ালী গ্রামের মোঃ শফিকুল ইসলাম ও চৌদ্দঘুড়ি গ্রামের মোঃ আলম (৫০)কে জুয়া খেলার সরঞ্জাম উদ্ধারসহ গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...
নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

মন্তব্য (০)