• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন। ঘটনাটি ঘটেছে গত শনিবার সকাল ১১টায় উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের চর-যতিন্দ্র নারায়ন গ্রামে। পুলিশ ঘাতক ছেলে সাজেদুলকে আটক করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হবিবর রহমার ছেলে নিহত আকবর আলী(৫৮) ছেলে সাজেদুল ইসলাম সারা রাত ভুট্টাক্ষেতে পানি (সেচ) দেওয়া শেষে শনিবার সকাল ১০টার দিকে বাড়ীতে ভাত খাওয়ার জন্য আসলে বাবা আকবর আলী তাকে ভাত খেয়ে আবারও ভূট্টা ক্ষেতে পানি দিতে বলেন।

সাজেদুল রান্না ঘরে যেয়ে দেখে তার জন্য কোন ভাত খাওয়ার ব্যবস্থা নেই। পরে তিনি ক্ষিপ্ত হয়ে মা সাহেরা বানুকে ছুরিকাঘাত করে। বাবা আকবর আলী স্ত্রীকে তার হাত থেকে রক্ষা করার জন্য এগিয়ে  আসলে তাকেও এলোপাতারী ছুরিকাঘাত করে। এসময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দুপুর ১টার দিকে মৃত্যু কোলে ঢলে পরেন।

নিহত আকবর আলী শিমুলবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) প্রাণকৃঞ্চ দেবনাথ জানান, নিহতের বাড়ীর পশ্চিম পাশের ভুট্টাক্ষেত থেকে ঘাতক সাজেদুলকে আটক করা হয়েছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo