ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ধানের বস্তা থেকে ২৯৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম এসআই নিরস্ত্র এনামুল হকের নেতৃত্বে শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে খামার পত্র নাবিস ঘাটের পার এলাকায় অভিযান পরিচালনা করে একটি অটোরিক্সায় অভিনব কায়দায় তিনটি ধানের বস্তার মধ্যে নয়টি ছোট ছোট বস্তায় ফিটিংকৃত অবস্থায় ২৯৪ বোতল ফেনসিডিলসহ ভূরুঙ্গামারী উপজেলার পশ্চিম ভোটহাট এলাকার মাদক কারবারি মোহাম্মদ নাদিম (৩০)কে গ্রেফতার করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দীর্ঘক্ষণ ক্যামোফ্লাজ ও কমিউনিকেশন্সের পরে এই অটোসহ ২৯৪ বোতল মাদক উদ্ধার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, আমরা একের পর এক মাদক কারবারিকে মাদকসহ গ্রেফতার করেই যাচ্ছি। গ্রেফতারকৃত মাদক কারবারি নাদিম অভিনব কায়দায় ধানের বস্তার আড়ালে ফেন্সিডিল পরিবহনের চেষ্টা করেছিলো। ভূরুঙ্গামারী থানা পুলিশের চৌকস অভিযানে তা ব্যর্থ হয়। উক্ত বিষয়ে ভূরুঙ্গামারী থানায় নিয়মিত মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে সকল স্বার্থের উর্ধে উঠে সকল অংশীজন, সুশীল সমাজ, সাংবাদিক, লোকাল এলিটস সহ সম্মিলিত সকলের ঐক্যবদ্ধ সহযোগিতার সনির্বন্ধ অনুরোধ করছি।
ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...

মন্তব্য (০)