• অপরাধ ও দুর্নীতি

২ এপিবিএন এর হারানো মোবাইল ও মোবাইল ব্যাংকিং এ ভুলক্রমে চলে যাওয়া টাকা উদ্ধার 

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধিঃ ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (২এপিবিএন) সাইবার সেল দেশের বিভিন্ন থানার মোবাইল হারানো জিডির কপি

 সংগ্রহ পূর্বক এপিবিএন হেডকোয়ার্টার্সের এলআইসি/সিআইএ শাখার সহায়তায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাইবার টিম (মেটা-১/২/৩) কর্তৃক বিভিন্ন কোম্পানির ৪০ টি মোবাইল ফোন উদ্ধার করে। যার

আনুমানিক মূল্য-৭,৬৫,৬২৬/- (সাত লক্ষ পয়ষট্টি হাজার ছয়শত ছাব্বিশ) টাকা ।    মোবাইল ব্যাংকিং এ বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন একাউন্টে ভুলক্রমে চলে যাওয়া টাকা সংক্রান্ত জিডির কপি সংগ্রহ করে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাইবার ক্রাইম সেল কর্তৃক সর্বমোট-০৭ টি একাউন্টে ভুলক্রমে চলে যাওয়া ১,১১,৯০০/- (এক লক্ষ এগারো হাজার নয়শত) টাকা উদ্ধার করে। 

গত ১৪ মার্চ ২০২৪ তারিখ ভিকটিম মোঃ নাদিম আহম্মেদের ফেইসবুক আইডি হ্যাক হওয়া সংক্রান্তে কিশোরগঞ্জ সদর থানায় একটি জিডি করে (যার নং-৭৬২, তারিখ-১৫/০৩/২০২৪ খ্রিঃ) এবং আইনগত সহায়তার জন্য ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাইবার ক্রাইম সেলে আসেন। সাইবার ক্রাইম সেল কর্তৃক হ্যাক হওয়া ফেইসবুক আইডি (যার নাম Dreambuilder Nadim) উদ্ধার করে।

পরবর্তীতে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মহোদয়ের উপস্থিতিতে অপস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার জি.ডি. নং-১১ তারিখ-০৪/০৪/২০২৪খ্রিঃ মূলে বিভিন্ন কোম্পানির ৪০ টি হারানো মোবাইল ফোন, ব্যাংক/বিকাশ/নগদ/রকেট একাউন্ট হতে ভুলক্রমে চলে যাওয়া ১,১১,৯০০/- (এক লক্ষ এগারো হাজার নয়শত টাকা) মাত্র এবং হ্যাক হওয়া ০১ টি ফেইসবুক আইডি প্রকৃত মালিকগণের নিকট হস্তান্তর করে। এ সময় সহকারী পুলিশ সুপার(সদর), পুলিশ পরিদর্শক অপারেশন্স শাখা, পুলিশ পরিদর্শক ইন্টেলিজেন্স শাখা, পুলিশ পরিদর্শক এ্যাডজুটেন্ট/কিএম এবং সাইবার টিম (মেটা -১/২/৩) এর টিম লিডার এসআই‘গন এবং সাইবার ক্রাইম সেলের ইনচার্জ এএসআই(নিঃ) প্রমুখগন উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo