• অপরাধ ও দুর্নীতি

নীলফামারীতে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ  নীলফামারীর জলঢাকায় ফেন্সিডিলসহ মইনুল হক(৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুক্তারুল আলম। এর আগে রাতে দুন্দীবাড়ি হইতে চাওড়াডাঙ্গী যাওয়ার রাস্তার চকচকার দোলা ছোট সাইপোন থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মইনূল হক ডিমলা উপজেলার উত্তর সোনাখুলি মিলন পাড়ার মৃত্যু ফয়েজ উদ্দিনের ছেলে।  
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে দুন্দীবাড়ি হইতে চাওড়াডাঙ্গী গামী পাকা রাস্তায় চকচকার দোলা ছোট সাইপোন নামক জায়গা থেকে ১৮০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। এসময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এবিষয়ে জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি)  মুক্তারুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (০)





image

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান : ২ লক্ষ পিস ইয়াবাসহ আটক-২

১

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে ২ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়...

image

বদলির ২৩ দিন পরও নতুন কর্মস্থলে যোগ দেননি ময়মনসিংহের খাদ্...

২

নিজস্ব প্রতিবেদক : বদলির আদেশ জারির ২৩ দিন পেরিয়ে গেলেও নতুন কর্মস্থলে যোগদান...

image

দজামালপুরে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ৩ জন গ্রেফতার

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর বিশে...

image

জামালপুরে মাদকবিরোধী অভিযানে দুইজনের ভ্রাম্যমাণ আদালতে কা...

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার গেইটপাড় ফিশারীপাড়া...

image

বৈষম্যহীন পুলিশি সেবা নিশ্চিত করতে চান জিএমপির নতুন কমিশন...

৫

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরীতে সব নাগরিকের জন্য বৈষম্যহীন পুলিশি স...

  • company_logo