• অপরাধ ও দুর্নীতি

ফেনীতে আন্তঃজেলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার,২১ খন্ড করা ১টি পিকআপ জব্দ

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধিঃ ফেনীতে আন্তঃজেলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৩১ মার্চ) জেলার পুলিশ সুপার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে  গণমাধ্যমকে এতথ্য জানানো হয়। এর আগে শনিবার (৩০ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে জেলার  সোনাগাজী পৌরসভার তুলাতলী এলাকার উপজেলা ডাকঘর সংলগ্ন “আকাশ ডেন্টিং ওয়ার্কসপ” থেকে একজনকে ও পারে তার দেয়া তথ্যের আলোকে পৃথকস্থান থেকে বাকী ৪জনকে গ্রেপ্তার করা হয়। 

এরা হলেন, ওই ওয়ার্কসপের মালিক ও মতিগঞ্জ ইউপির সাতবাডিয়া এলাকার বেলায়েত হোসেন প্রঃ মাষ্টারের ছেলে আজাদ হোসেন প্রঃ আকাশ (২৩), চর দরবেশ ইউপির চর সাহাভিকারী এলাকার আবু ইউচুপের ছেলে সালা উদ্দিন কাদের প্রঃ নিশান (২৪),বনোয়াখালীর সেনবাগ উপজেলার তেলীপুকুর ইউপির মজুপুর এলাকার আব্দুল খালেকের ছেলে আব্দুল আজিজ প্রঃ তারেক প্রঃ লেংড়া তারেক (২৪), চট্টগ্রামের মীরসরাই উপজেলার কাটাবিল এলাকার মোঃ শহীদের ছেলে মোঃ হাসান (১৯), কুমিল্লার দাউদকান্দি উপজেলার সবজিকান্দি এলাকার আলমগীর হোসেনের ছেলে ফরহাদুল ইসলাম ফয়সাল (২২)।

এসময় ঘটনাস্থল থেকে এক টনি  ১টি পিকআপ গাড়ী, যাহার ডিজিটাল নাম্বার প্লেট নং-চট্ট মেট্টো ন-১১-৭৮৫৬, ইঞ্জিন নং- SZK6C19713 , যাহার সাথে গিয়ার বক্স সংযুক্ত, ১টি গিয়ার লিবার,১টি স্টারিং হুইল,১টি স্টারিং বক্স, ২টি ডাম (পিছনের চাকা) ১টি ব্রেক টোর,২টি হেড লাইট,১টি চ্যালেঞ্জার পাইপ,১টি ফরম স্কেল স্প্রিংসহ ০১টি রেডিওটর, ১টি ডিজেল সেল স্প্রিং সহ তেলের ট্যাংকি চেচিস এর ১টি অংশসহ সামনের সাইডের কেবিনের চেচিস সহ বাম পাশের এক অংশ, সামনের সাইডের কেবিনের চেচিস ডান পাশের এক অংশ,১টি কেবিনের চাদ এর অংশ,১টি প্লাস্টিকের বাম্পার ১টি প্লাস্টিকের মিটার বোড, গাড়ীর ২টি দরজা,২টি সীট ও৪টি গাড়ীর চাকা জব্দ করা হয়।

পুলিশ জানায়,গত বৃহস্পতিবার (২৮ মার্চ) চট্টগ্রাম এর হালিশহর এলাকা থেকে গাড়ীটি চুরি করে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে ৩০ মার্চ সকালে “আকাশ ডেন্টিং ওয়ার্কসপ” এ আনিয়া খন্ড খন্ড করে রেখে যায় চক্রটির বহিরাগত ৪সদস্য। এরপর স্থানীয় সদস্য আকাশ ডেন্টিং ওয়ার্কসপের মালিক আজাদা হোসেন প্রঃ আকাশকে তাৎক্ষনিক গ্রেফতার করে পিকআপ গাড়িটির খন্ডিত ২১টি কাঁটা অংশ অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে ওয়ার্কসপ থেকে নেওয়ার জন্য ১-৪নং আসামীকে কৌশলে আকাশ ডেন্টিং ওয়ার্কসপে এনে সেখানে ফাঁদ পেতে ১-৪নং আসামীকে গ্রেপ্তার করা হয়। 

পরবর্তীতে আসামীদের জিজ্ঞাসাবাদে তারা তাদের উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে এবং বর্নিত ২১ খন্ড করা চোরাই পিকআপ গাড়িটি “মাহিন্দ্র SD ১টনি পিকআপ গাড়ি” বলে জানায়। এসব তথ্য নিশ্চিত করে সংবাদ সম্মেলনে ফেনীর পুলিশ সুপার মো. জাকির হাসান আরও জানান, বর্নিত আসামীরা আন্তজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রামের সিএমপি এলাকাসহ দেশের বিভিন্ন স্থান হতে পিকআপ গাড়িসহ বিভিন্ন ধরনের গাড়ি চুরি করে ওয়ার্কসপে নিয়া খন্ড খন্ড করতঃ ভাঙ্গারী দোকানে বিক্রয় করিয়া আসছিলো।

এবারের ঘটনায় উক্ত চক্রটি পিক-আপ গাড়ীটি চুরি করে সোনাগাজী আনার পর স্থানীয় লোকজনের সন্দেহ হলে চোর চক্রটি গাড়ি ফেলে পালিয়ে যায়।এরপর ডবলমুরিং থানা পুলিশ সোনাগাজী আসিলে সোনাগাজী থানা পুলিশ গাড়িটি উদ্ধারে সহযোগীতা করে। এর আগেই ডবলমুরিং থানার এসআই (নিঃ) মোঃ মাহবুব আলম সরকার বাদী হয়ে সংশ্লিষ্ট থানায়  এঘটনায় একটি মামলাটি দায়ের করেন। মামলা নং-২২, তারিখ-২৮/০৩/২০২৪খ্রিঃ, ধারা- ৩৭৯ পেনাল কোড।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo