• অপরাধ ও দুর্নীতি

চাঁপাইনবাবগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে বীমা কর্মকর্তার টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৌর এলাকার পাঠানপাড়া-ফুড অফিস মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়েল ৪২ হাজার টাকা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, পাঠানপাড়া ফুড অফিস মোড়ের মৃত হাফিজুর রহমানের ছেলে হাসানুর রহমান হাসান (৩০) ও খরমান আলীর ছেলে  আরফান আলী ছোটন(২৪)। সদর থানার ওসি মিন্টু রহমান জানান, ২৫ মার্চ রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বরুপনগরে ছিনতাইয়ের শিকার হন একটি বীমা কোম্পানীর ইউনিট ম্যানেজার রায়হান আলী।

অজ্ঞাত চার ছিনতাইকারীরা তাকে মারধর করে ৪২ হাজার টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়। এ ঘটনায় রায়হান আলী বাদী হয়ে ২৮ মার্চ সদর থানায় মামলা দায়ের করেন। এরপর সাড়াশি অভিযানে নামে পুলিশ এবং রাতেই মামলা দায়েরের ৩ ঘন্টার মধ্যে  হাসানুর রহমান ও আরফান আলীকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo