• অপরাধ ও দুর্নীতি

চাঁপাইনবাবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমা সহ চুরি চক্রের ২ সদস্য গ্রেফতার 

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ৪ টি বৈদ্যুতিক ট্রান্সফরমাসহ চুরি চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দেবীনগর সেলিমাবাদ গ্রামের আলাদ্দীন ওরফে আলার ছেলে খাইরুল ইসলাম, রাজশাহী জেলার গোদাগাড়ি মাটিকাটা গ্রামের আবু সাঈদের ছেলে আমিনুল ইসলাম (২৮)। এর আগে ট্রান্সফরমা চুরি চক্রের মূলহোতা গোলাম রশিদ ওরফে রসুল, মুরসালিনকে গ্রেফতার করে জেল হাযতে পাঠানো হয়।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরি করা ৪টি ট্রান্সফরমা উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে সদর মডেল থানার আয়োজনে প্রেসব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম। তিনি গণমাধ্যমকে বলেন, ট্রান্সফরমা চুরি চক্রের মূলহোতা গোলাম রশিদকে গ্রেফতারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী অপর ৩ জনকে গ্রেফতার করা হয় এবং ৪টি চুরি করা ট্রান্সফরমা উদ্ধার করা হয়। এঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

ফরিদপুরের বোয়ালমারীতে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ভূমি ক...

ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...

image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

image

৩৪ লাখ টাকার আয়ের বিপরীতে ৫ কোটি টাকার সম্পদের অভিযোগ, দু...

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...

  • company_logo