• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে ফেন্সিডিল ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ৯৯ বোতল ফেন্সিডিল ও ১ কেজি ২'শ গ্রাম গাঁজাসহ পৃথক দু'টি অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম সদর থানাধীন জলিল বিড়ি ফ্যাক্টরি মোড় এলাকায় একটি অটোরিকশা থেকে ৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। অপরদিকে রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম গত ২৫ মার্চ বিকালে রৌমারী থানাধীন ফুলবাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ সহ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানাধীন উত্তর রহিমপুর এলাকার মাদক কারবারি সালাম (৪০) ও ডিগ্রিরচর এলাকার মোঃ হজরত আলী (৪২)কে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, উক্ত বিষয়ে কুড়িগ্রাম ও রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি  মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের বোয়ালমারীতে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ভূমি ক...

ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...

image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

image

৩৪ লাখ টাকার আয়ের বিপরীতে ৫ কোটি টাকার সম্পদের অভিযোগ, দু...

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...

  • company_logo