• অপরাধ ও দুর্নীতি

পাবনায় কুরিয়ার সার্ভিসে গাঁজা পাচারের দায়ের মাদক কারবারি আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ করতোয়া কুরিয়ার সার্ভিসে গাঁজা পাচারের সময় পাবনায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর৷

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা খ সার্কেল ঈশ্বরদীর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়৷

আটককৃত মাদক কারবারি হলেন পাবনা সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত আতিয়ার মোল্লার ছেলে কালু মোল্লা (৩৬)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঈশ্বরদীর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, লালমনিরহাট থেকে একজন গাঁজার ব্যবসায়ী জন্য করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ১২ কেজি গাঁজা কার্টুন করে পাবনায় পাঠিয়েছিলেন৷ কার্টুনের মধ্যে কসমেটিক সামগ্রী আনা হচ্ছে বলে উল্লেখ করা ছিল।

তবে গোপন সংবাদরে ভিত্তিতে মঙ্গলবার সকালে পাবনা শহরে করতোয়া কুরিয়ার সার্ভিস থেকে কার্টুন নিয়ে ফেরার পথে মাদক ব্যবসায়ী কালু মোল্লাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

পরে জিজ্ঞাসাবাদ করলে কালু মোল্লা জানান, করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দীর্ঘদিন যাবত কসমেটিক্স পণ্য পরিবহনের আড়ালে গাঁজা পরিবহণ করতেন তিনি। 

এ বিষয়ে করতোয়া কুরিয়ার সার্ভিসের পাবনা শাখার ব্যবস্থাপকের সাথে কথা বলতে তার মুঠোফোনে যোগাযোগ করলে ফোন রিসিভ করেননি। তবে কুরিয়ার সার্ভিসের একটি সুত্রের দাবি, কেউ যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কসমেটিকস পরিবহণ করার আড়ালে মাদক পরিবহণ করে সেটি তাদের বোঝার কথা নয়। আর এতে তাদের কোনো দায়ভারও নেই৷

পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, আটক আসামির বিরুদ্ধে সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মাদক কারবারি কালু মোল্লাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo