প্রতীকী ছবি
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। রোববার এ ঘটনায় সদর থানার এসআই (নি:) মো: আল-আমিন সরকার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরনে জানা যায়, ভোর রাতে সদর থানা পুলিশের একটি টিম শহরের সত্যপীর ব্রীজে অবস্থান করছিল। এ টিমের সদস্যরা গোপন সংবাদ পান যে, পৌর শহরের মুন্সিপাড়া এলাকায় মাদকদ্রব্য কেনা-বেচা চলছে। পরক্ষনেই পুলিশের টিমটি ঘটনাস্থলে পৌছালে তাদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন যুবক পালানোর চেষ্টা করে। এ সময় ওই মহল্লার মো: তহিদুল ইসলামের ছেলে মো: সাব্বির হোসেন (২১), পাশ্ববর্তী আশ্রমপাড়া মহল্লার মো: মনিরুল ইসলামের ছেলে মো: মুরাদ ওরফে তাসিন (২০) ও পঞ্চগড় জেলার তিতো পাড়া গ্রামের মৃত মঞ্জুর ছেলে মো: মারুফ (১৯) কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২১পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়। রোববার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরন করা হয়।
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে ২ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়...
নিজস্ব প্রতিবেদক : বদলির আদেশ জারির ২৩ দিন পেরিয়ে গেলেও নতুন কর্মস্থলে যোগদান...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর বিশে...
জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার গেইটপাড় ফিশারীপাড়া...
নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরীতে সব নাগরিকের জন্য বৈষম্যহীন পুলিশি স...

মন্তব্য (০)