ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে পণ্যবাহী ট্রাকে চাঁদা তোলার সময় তিন জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুরে র্যাব-১২ বগুড়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে বুধবার রাত ৮ টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের সাজাপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এই সময় গ্রেপ্তারদের কাছ থেকে চাঁদা আদায়ের একটি রশিদও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তররা হলেন, শাজাহানপুর উপজেলার সাইফুল ইসলাম (৪৭), মোঃ রিপন (২৬) ও দুপচাঁচিয়া উপজেলার মহিদুল ইসলাম (২৯)।
র্যাব-১২ বগুড়ার কোম্পানী কামান্ডার (এসপি) মীর মনির হোসেন বলেন, শাজাহানপুরে ঢাকা-রংপুর মহাসড়কের সাজাপুরে পণ্যবাহী ট্রাক আটকিয়ে চাঁদাবাজি করা হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। এই সময় চাঁদা উঠানোর রশিদসহ হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বৃহস্পতিবার সকালে শাজাহানপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...
নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

মন্তব্য (০)