• অপরাধ ও দুর্নীতি

নওগাঁয় নাবালিকা স্কুল ছাত্রী অপহরণ, আটক ১ 

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা থেকে নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণের দায়ে অপহরণকারী নাহিদ শিকারীকে (১৯) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। সেই সাথে অপহরণের শিকার শ্রাবনী আক্তারকে (১৫) উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ মার্চ) বিকেলে উপজেলার কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাহিদ শিকারী ছুটিপুর এলাকার মিজানুর রহমানের ছেলে।

এদিন রাতে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নওগাঁ সদর থানার চন্ডিপুর এলাকার ফারুকের নাবালিকা মেয়ে মোছাঃ শ্রাবনী আক্তার সান্তাহার শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। সে গত ১৭ মার্চ সকাল ৯টার সময় নিজ বাসা থেকে নানীর বাড়ি বোয়ালিয়া যাওয়ার উদ্দেশ্যে বটতলি মোড় নামক স্থানে বাইপাস রোডে দাঁড়িয়ে ছিল। তার উপস্থিতি দেখে নাহিদ শ্রাবনীকে অপহরণ করে নিয়ে যায়। এরপর শ্রাবনী আক্তারকে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে এক পর্যায়ে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে একটি অভিযোগ দাখিল করেন।

অভিযোগের পর র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে মান্দা উপজেলার কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে অপহরণের তিন দিন পর অপহরনকারী নাহিদকে গ্রেপ্তার করে। সেই সাথে ভিকটিম শ্রাবনী কে উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo