• অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি ময়মনসিংহ থেকে গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযানে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ময়মনসিংহ জেলার কোতয়ালি থানার বেড়িবাদ কালিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই আসামির নাম স্বপন মিয়া (৩১)। তিনি গাইবান্ধা জেলার টিনদহ এলাকার মুসা মিয়ার ছেলে।

বুধবার বগুড়া র‍্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে গত শুক্রবার (১৫ মার্চ) শেরপুরে ৭ বছরের ওই শিশুকে আসামি স্বপন মিয়া ফাঁকা বাড়িতে জোরপূর্বক ধর্ষণ করে। তখন শেরপুর থানায় শিশুটির পরিবার একটি মামলা দায়ের করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঘটনার পর আসামিকে ধরতে র‍্যাবের চৌকস টিম অভিযানে নামে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১২ বগুড়া ও র‍্যাব-১৪ টাঙ্গাইল যৌথভাবে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ময়মনসিংহ জেলার কোতয়ালি থানার বেড়িবাদ কালিবাড়ি এলাকা থেকে আসামি স্বপনকে আটক করে। এ প্রসঙ্গে র‍্যাব ১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন বলেন, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে শেরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo