ছবিঃ সংগৃহীত
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলা অবস্থায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উলিপুর পৌরসভার পাঠানপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- পৌরসভার নারিকেলবাড়ি তেলিপাড়া গ্রামের দহিজল হকের পুত্র তারা মিয়া(৪০), আবুল কাশেমের পুত্র আমিনুল ইসলাম(৩৬), হামেদ আলীর পুত্র এনামুল হক এনা(৩২), আহম্মেদ আলীর পুত্র সিদ্দিক মিয়া(৩২), জরিপ উদ্দিনের পুত্র রুহুল আমীন(৩০) ও হায়াৎখা এলাকার রহিম উদ্দিনের পুত্র হানিফ মিয়া(৫৫)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভার পাঠানপাড়া এলাকার মাছের ঘের পাহাড়া দেওয়ার পরিত্যক্ত টিনের ঘরে জুয়া খেলা অবস্থায় ওই ৬ জুয়ারুকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরজ্ঞামাদি উদ্ধার করা হয়। উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...
নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

মন্তব্য (০)