• অপরাধ ও দুর্নীতি

পাবনায় প্রবাসী নারীর অশ্লীল ছবি ভিডিও ধারণ করে টাকা দাবি, গ্রেপ্তার ১

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ এক প্রবাসী নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তার অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে টাকা দাবির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। রোববার (১৭ মার্চ) দিবাগত মধ্যরাতে নাটোরের বড়াইগ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক নবীন তালুকদার (৩৭) নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাধাইমুড়ি গ্রামের আবুল বাশার তালুকদারের ছেলে।

সোমবার (১৮ মার্চ) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১২, সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান। প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, পাবনার বাসিন্দা এক প্রবাসী নারীর সাথে প্রতারক নবীন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সু কৌশলে ও ভালবাসার প্রলোভন দেখিয়ে তার সাথে অডিও/ভিডিও কলে কথা বলেন।

এক পর্যায়ে তার কাছ থেকে বিভিন্ন ছবি সংগ্রহ করে এবং বিভিন্ন সময়ে মোবাইলে কথা বলার ভিডিও স্ক্রিনশট দিয়ে রাখেন। কিছুদিন পর এ সকল ছবি ও ভিডিও পুঁজি করে ওই প্রবাসী নারীর কাছে টাকা দাবী করেন নবীন তালুকদার। ভিকটিম টাকা দিতে অস্বীকৃতি জানালে উক্ত প্রতারক ভিকটিমের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে তার সামাজিক মর্যাদা ক্ষুন্ন করবে বলে ভয় এবং হুমকি দেন। 

কোন কুল কিনারা না পেয়ে প্রবাসী নারী বাধ্য হয়ে নবীন তালুকদারকে বিভিন্ন সময়ে ১ লাখ ৪৮ হাজার টাকা প্রদান করেন। পরে ওই ভুক্তভোগী নারী পাবনা র‍্যাবের কাছে অভিযোগ দেন। তার দেয়া অভিযোগের প্রেক্ষিতে প্রতারক নবীনকে তার বাড়ি এলাকা থেকে আটক করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আটক নবীনকে বড়াইগ্রাম থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাব কমান্ডার। 

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo