• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে বিধবা নারীকে ধর্ষন চেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে এক বিধবা নারীকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে মুকুল হোসেন (৪০) নামের একজনকে আটক করেন।

ঘটনাটি ঘটেছে, উপজেলার পান্ডুল এলাকায়। আটক ব্যক্তিকে সোমবার (১৮ মার্চ) বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠনো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার পান্ডুল ইউনিয়নের এলাকার ওই নারীর (৩৫) স্বামী সাড়ে চার বছর পূর্বে মৃত্যুবরণ করেন। এরপর থেকে ওই বিধবা নারী তার দুই শিশু সন্তানসহ কষ্ট করে দিনাতিপাত করছিলেন। তার অসহায়ত্বের সুযোগে প্রতিবেশি মোহাম্মদ আলীর ছেলে মুকুল হোসেন বিধবা ওই নারীর মোবাইল নাম্বার সংগ্রহ করে প্রেমের প্রস্তাবসহ কু-প্রস্তাব দিয়ে আসছিল। ওই নারী বিষয়টি মুকুলের পরিবারকে অবগত করলে তিনি আরও ক্ষিপ্ত হয়ে উঠেন। এরপর থেকে ওই নারীর ক্ষতি করার সুযোগ খুঁজতে থাকেন মুকুল। এক পর্যায়ে গত ২২ ফেব্রুয়ারী দুপুরে ওই নারীর বাড়িতে একা পেয়ে মুকুল জোড়পূর্বক ধর্ষনের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে মুকুল পালিয়ে যায়। এরপর রোববার (১৭ মার্চ) রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মুকুলকে আসামী করে থানায় মামলা হয়। মামলার পর থানা পুলিশ অভিযান চালিয়ে রাতেই মুকুলকে গ্রেপ্তার করেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, বিধবা নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মুকুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সোমবার (১৮ মার্চ) বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠনো হয়েছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo