• অপরাধ ও দুর্নীতি

দিনাজপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্ত যুবক আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর শহরের কালিতলা এলাকায় ৬ ষ্ট শ্রেণির এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টায় অভিযুক্ত আটক যুবক সাখাওয়াত হোসেনকে আজ সোমবার আদালতে তুলে দিয়েছে কোতয়ালী থানা পুলিশ। 

জানা গেছে, গতকাল রবিবার সকার পৌনে ৯ টার দিকে ১২ বছর বয়সি ওই ছাত্রীকে অনুসরন করে জোর জোবস্তি জাপটে ধরে চুমু দেওয়ার চেস্টা করেছিল ২০ বছর বয়সি ওই যুবক। এব্যাপারে ওই যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ছাত্রীর পিতা। 

আটক সাখাওয়াত শহরের বালুয়াডাঙ্গা মহল্লার আরিফুল ইসলাম মিন্টুর ছেলে। সে রংপুর শহরের মুন্সিপাড়ার একটি হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছে। 

কোতয়ালী থানা তদন্ত ইন্সপেক্টর এ এফ এম মনিরুজ্জামান মন্ডল মনির জানান, শহরের কালিতলা মহল্লায় একটি বালিকা বিদ্যালয়ের ৬ ষ্ট শ্রেণির ছাত্রী রবিবার সকাল পৌনে ৯ টার দিকে স্কুল ড্রেস পরা অবস্হায় স্কুল সংলগ্ন চাচাতো বোনের বাড়ীতে যাচ্ছিল। তাকে আগে থেকে পিছু নেওয়া ( অনুসরন করা) যুবক সাখাওয়াত হোসেন স্কুলের গলিত  আকস্মিক ভাবে ওই ছাত্রীকে জড়িয়ে ধরে চুমু দেওয়ার চেস্টা করে। এসময় যুবকের নখের আচড়ে ছাত্রীর গালে ক্ষত দেখা দেয়। তার চিৎকার শুনে যুবকটি পালিয়ে যাচ্ছিল। সিসি টিভিতে ঘটনার ওই দৃশ্য দেখতে পেয়ে তাকে ধাওয়া দিয়ে আটক করে স্হানীয়রা পুলিশে তুলে দেয়। আজ সোমবার তাকে আদালতে তুলে দেওয়া হয়েছে।  এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সিসিটিভির ওই ফুটেজ ছড়িয়ে পড়ায় বিষয়টি ভাইরালে পরিনত হয়েছে।

অন্যদিকে পরিবারের দাবি ঘটনায় অভিযুক্ত যুবক সাখাওয়াত হোসেন কিছুটা মানষিক রোগী। তার চিকিৎসা চালাচ্ছেন তারা।

মন্তব্য (২)





image
image
image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo