• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে গাঁজা নিয়ে তিস্তা পাড়ি দেওয়ার চেষ্টা, গ্রেফতার ১

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ৩ কেজি ৮'শ গ্রাম গাঁজা নিয়ে তিস্তা নদ পাড়ি দেওয়ার চেষ্টাকালে আব্দুল লতিফ মিয়া(২১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। লতিফ ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মজিদুল ইসলামের পুত্র।

জানা গেছে, রোববার দুপুরে বজরা ইউনিয়নের বজরা নৌকা ঘাট দিয়ে তিস্তা নদ পাড়ি দিয়ে মাদক পাঁচারের খবর পায় উলিপুর থানা পুলিশ। পরে অভিযান চালিয়ে চর সাতালস্কর থেকে মাদক কারবারি আব্দুল লতিফ মিয়াকে আটক করে পুলিশ। এসময় তার সাথে থাকা একটি স্কুল ব্যাগের ভিতরে লাল প্লাস্টিক ও সাদা কসটেপ দ্বারা মোড়ানো একটি পোটলা থেকে ৩ কেজি ৮'শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার(১৮ মার্চ) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo