• অপরাধ ও দুর্নীতি

নারায়ণগঞ্জে ডোবা থেকে লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার-২

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে কিশোরের মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উন্মোচন, আলামত উদ্ধারসহ অন্যতম প্রধান আসামি বুলবুল শেখ রাকিবকে (২৪) গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। রোববার (১৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা। গত ১৪ মার্চ ফতুল্লা মডেল থানাধীন পিলকুনি বড় কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠের পাশে ডোবার ভিতরে স্থানীয় লোকজন শরীরে আংশিক পচন ধরাঅর্ধগলিত অবস্থায় একটি মৃত দেহ দেখতে পেয়ে ৯৯৯ এ ফোন করে পুলিশকে অবগত করে।

পরবর্তীতে পুলিশ এলাকার লোকজনের সহায়তায় ডোবা হতে লাশ উদ্ধার করে এবং লোকজনকে জিজ্ঞাসাবাদ করলে ভিকটিমের মা ভিকটিমের চেহারা এবং পরিহিত পোশাক দেখে ভিকটিম চাঁদপুরের হাইমচরের কান্দি ইসানবালার মৃত মোক্তার হোসেনের ছেলে মোঃ রাজু খান (১৯) বলে শনাক্ত করে। ভিকটিমের পরিচয় সনাক্ত হওয়ায় পর ভিকটিমের মা বাদী হয়ে নারায়ণগঞ্জ ফতুল্লা থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ১৬ মার্চ ফতুল্লা থানাধীন পাগলা রেলস্টেশন এলাকা থেকে মামলার অন্যতম প্রধান আসামি মোঃ বুলবুল শেখ রাকিবকে গ্রেপ্তার করে র‍্যাব।

রাকিব বাগেরহাটের কচুয়া বারদাড়িয়া এলাকার মৃত মোহাম্মদ আলী শেখের ছেলে। পরবর্তীতে আসামির দেয়া তথ্য মতে ফতুল্লা থানাধীন পূর্ব শাহী মহল্লা এলাকায় অন্য আসামি মোঃ সানাউল্লাহ (৫২) এর সাইফুল সাইকেল হাউজ দোকান থেকে ভিকটিমের চালিত মিশুক গাড়িটির বিভিন্ন খন্ডিত অংশ বিশেষ (মিশুকের স্টিলের বডি ১টি, রিংসহ টায়ার ও টিউব ফিটিং চাকা ৩ টি, ডিফারেন্সিয়াল ১ টি, কন্ট্রোল বক্স ১টি, মটর ১টি, সকেট জাম্পার ১ সেট, হ্যান্ডেল ১টি, পাউডার ব্যাটারী ১টি, কাঠের সীট ১টি, কাঠের হেলনা সাঁট ১টি এবং ক্যানোপি ১টি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি রাকিব এবং উক্ত মামলার অপর আসামি মোঃ পারভেজ (২৩) দুইজনই ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকায় এ্যাডিশন অব ফ্যাশন, চৌধুরী কমপ্লেক্স মাসদাইর গার্মেন্টস কোম্পানীতে চাকুরি করত। গত ১২ মার্চ কোম্পানীতে চুরির দায়ে তাদেরকে কোন প্রকার বেতন-ভাতা না দিয়ে কোম্পানী হতে বহিস্কার করা হয়। পরবর্তীতে তারা পরিকল্পনা করে তাদের একই এলাকার পরিচিত মিশুর চালক ভিকটিম মোঃ রাজু খানকে (১৯) ফতুল্লা থানাধীন পাগলা এলাকায় যাওয়ার  উদ্দেশ্যে ভাড়া ঠিক করে।

তারা মিশুকে চড়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পাগলা এলাকার বিভিন্ন স্থানে ঘুরে সময় ক্ষেপন করে এবং নির্জন স্থান খোঁজ করতে থাকে। পরবর্তীতে রাত সাড়ে ১২ টায় পিলকুনি বড় কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠের পাশে নিয়ে গিয়ে অন্যতম প্রধান আসামি মোঃ বুলবুল শেখ শ্বাসরোধ করে হত্যার উদ্দেশ্যে তার পরিহিত প্যান্টের বেল্ট খুলে অপর আসামি পারভেজসহ ভিকটিমের গলায় পেচিয়ে ভিকটিমকে মাটিতে ফেলে দেয়।

পরবর্তীতে পারভেজ ভিকটিমের গলায় পা দিয়ে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করে। মৃত্যু নিশ্চিত হলে দুইজনই মিলে ভিকটিমকে পাশের ডোবাতে ফেলে দেয় এবং তারা ভিকটিমের ভাড়াকৃত মিশুক গাড়িটি চালিয়ে ঘটনাস্থল থেকে অন্যত্র নিয়ে গিয়ে গাড়ির রং পরিবর্তন করে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পূর্ব শাহী মহল্লা এলাকায় একটি পুরাতন অটোরিক্সা ক্রয়-বিক্রয়ের দোকানে (সাইফুল সাইকেল হাউজ) আসামি মোঃ সানাউল্লাহের নিকট ২৮ হাজার টাকায় বিক্রি করে।

বিক্রিত টাকা রাকিব এবং পারভেজ নিজেদের ভিতর ভাগাভাগি করে নেয়। অনুসন্ধানে আরও জানা যায় যে, আসামি মো. সানাউল্লাহ চোরাই অটো ক্রয়- বিক্রয়ের চক্রের সাথে সংশ্লিষ্ট এবং সে চোরাই অটো ক্রয় করে রং পরিবর্তন করার পর বিভিন্ন অংশে ভেঙ্গে বিক্রয় করে থাকে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo