• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে উড়ো চিঠি দিয়ে অগ্নিসংযোগ ও হত্যার হুমকি, গ্রেফতার ১

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে উড়ো চিঠি দিয়ে অগ্নিসংযোগ ও হত্যার হুমকির ঘটনায় সাখাওয়াত হোসেন (৩৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উলিপুর পৌরসভার পশ্চিম শিববাড়ী গ্রামের আজাহার আলীর পুত্র। জানা গেছে, গত ২ মার্চ সকালে পশ্চিম শিববাড়ী গ্রামের আজগার আলীর বসতবাড়ীর আঙ্গিনা ঝাড়ু দেওয়ার সময় একটি ঠিকানা বিহীন লিখিত চিঠি দেখতে পান তার স্ত্রী।

তাদের ছোট ছেলেকে দিয়ে চিঠিটি পড়িয়ে দেখতে পায় ১ লক্ষ টাকা চাঁদা দাবী, বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি কথা লেখা আছে। চাঁদার টাকা মোবাইল ফোনের মাধ্যমে দিতে বলেন হুমকিদাতা। টাকা না দিলে আজগার আলী ও তার সন্তানদেরকে খুন ও বসতবাড়ীতে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেয়।

ঘটনার দিন পুনরায় গত ১১ মার্চ গভীর রাতে আজগার আলী ও তার পরিবারের লোকজন বিকট শব্দ শুনতে পেয়ে ঘুম থেকে উঠে দেখেন তার বাড়ীর গেইটের সামনে একটি পেট্রোলযুক্ত ফটকা বোমা জ্বলছে। তার ডাক চিৎকারে এলাকাবাসীরা এগিয়ে এসে পেট্রোলযুক্ত ফটকা বোমা সাদৃশ্য নিভিয়ে ফেলেন।পরে বসতবাড়ীর আঙ্গিনায় পূর্বের ন্যায় চাঁদা ও হত্যার হুমকির একটি ঠিকানা বিহীন লিখিত চিঠি দেখতে পান।

এ ঘটনায় উলিপুর থানায় একটি মামলা দায়ের করেন ভূক্তভোগী আজগার আলী। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান অভিযান চালিয়ে শনিবার(১৬ মার্চ) রাতে চাঁদা দাবী ও হত্যার হুমকিদাতা সাখাওয়াত হোসেনকে গ্রেফতার করেন। রোববার (১৭ মার্চ) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা, তা তদন্ত করা হচ্ছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo