• অপরাধ ও দুর্নীতি

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য ও চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার-৫

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ১০৬ পিস প্যাপেন্টাডোল ট্যাবলেট, ৪১পিস ইয়াবা, ৬ বোতল ফেনসিডিল ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়। শনিবার জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। জানা যায়, শুক্রবার সদর উপজেলার ভুল্লী থানাধীন বালিয়া ইউনিয়নের বড় বালিয়া জোর্দ্দারপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ওই গ্রামের জনৈক বাবুল এর মিল চাতালের পাশে ৬ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট সহ ওই গ্রামের মো: ইউনুস আলীর ছেলে মো: ফারুক হোসেন (২৭) কে গ্রেফতার করা হয়।

একই দিনে ভুল্লী বাজারের জাহানারা মার্কেটের ভুল্লী বোডিং এর গ্রিলের ভেতর থেকে পালসার মোটরসাইকেল চুরি হওয়া সংক্রান্ত অভিযোগ দায়ের করেন মো: বুলবুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি। পুলিশ এ ঘটনায় এসআই (নি:) মো: হারুন অর রশিদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে সদর থানার জগন্নাথপুর জনৈক গোপালের গ্যারেজ হতে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভুল্লী থানার কচুবাড়ী মলানি গ্রামের মো: হাবিবুর রহমানের ছেলে মো: রবিউল ইসলাম মুক্তা (৩৬) কে গ্রেফতার করা হয়। অপরদিকে বালিয়াডাঙ্গী থানা পুলিশ উপজেলার দুওসুও ইউপির মাষ্টারপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ওই গ্রামের মো: মজিবর রহমানের ছেলে মো: হুমায়ুন কবির (৩২) কে ৪১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

একই দিনে পীরগঞ্জ থানা পুলিশের অভিযানে জাবরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পীরগঞ্জ উপজেলার করনাই হাটপাড়া গ্রামের মো: লিটন আলীর স্ত্রী মোছা: হাজেরা বেগম (২৫) কে ৬ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। এছাড়াও হরিপুর থানা পুলিশের অভিযানে ভাতুরিয়া ইউপির মহেন্দ্রগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ্ববর্তী ব্রীজের উপর থেকে ১শ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ উপজেলার বহতী (বনিয়াপুকুর) গ্রামের মো: তফিল উদ্দিনের ছেলে মো: উমের আলী (৪২) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ৫ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয় বলে জানান পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

এছাড়াও ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও থানায় ৪টি, পীরগঞ্জ থানায় ২টি, বালিয়াডাঙ্গী থানায় ২টি, রানীশংকৈল থানায় ১টি,  হরিপুর থানায় ১টি এবং রুহিয়া থানায় ৬টিসহ সর্বমোট ১৬টি ওয়ারেন্ট নিস্পত্তি করা হয় বলে জানান তিনি।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo