• অপরাধ ও দুর্নীতি

রংপুরে ৩ ব্যবসায়ীকে জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

রংপুর ব্যুরোঃ রংপুর নগরীর বিভিন্ন বাজারে সরকারের বেধে দেওয়া দাম কার্যকর করতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।এসময় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করার অভিযোগে নগরীর বাজারে তিন খেঁজুর ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৬ মার্চ)দুপুর এ অভিযান পরিচালনা করেন রংপুর বিভাগীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আজাহারুল ইসলাম।তবে সকালে রংপুর নগরীর সিটি বাজারে গরুর মাংস,দেশি পেঁয়াজ, ছোলা, ব্রয়লার মুরগি,খেঁজুরসহ ২৯ নিত্যপণ্যের দাম বেধে দেওয়া কার্যকর করতে রংপুর বিভাগীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেন।সেই নিধারিত দামে বিক্রয় না করে বেশি দামে বিক্রয় করার অভিযোগে ৩ ব্যবসায়িকে জরিমানা করেন ভোক্তা অধিদপ্তর।

অভিযানের সময় বিভিন্ন দোকানে ক্রয়-বিক্রয়ের ভাউচারসহ অন্যান্য কাগজপত্র দেখেন এবং ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে ভোক্তার কর্মকতারা কথা বলেন।এসময় সরকার নির্ধারিত মূল্যের বেশি বিক্রয়, ক্রয়-বিক্রয় ভাউচার না থাকার অভিযোগে তিন খেঁজুর বিক্রির প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সেই সাথে সতর্ক করে দেওয়া হয় ব্যবসায়ীদের। এর র্পও বেশি দামে বিক্রয় করা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান ভোক্তা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার মো.আরিফুজ্জামানসহ মেট্রোপলিটন ডিবি পুলিশের কর্মকর্তারা অংশ নেন।আর পুলিশ ভোক্তা কর্মকর্তাদের সহযোগিতা করেন।পুলিশ বলছেন এই রমজান মাসে অসাধু ব্যবসায়ীরা বেশি দামে পূর্ণ্য বিক্রয় করছেন।এ সব ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান করা হচ্ছে।

এ বিষয়ে রংপুর বিভাগীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আজাহারুল ইসলাম বলেন,কয়েকদিন থেকে বাজার মনিটরিং ও অভিযান করা হচ্ছে।রংপুর নগরীর সিটি বাজারে অভিযান পরিচালনা করা হলো।এই বাজারে প্রথম দিন হওয়ায় সতর্কতামূলক জরিমানা করা হয়েছে ৩টি প্রতিষ্ঠানকে।অভিযান পরিচালনায় এরকম অভিযোগ পাওয়া গেলে ভোক্তার ধারা অনুযায়ী যা জরিমানা তা বাস্তবায়ন করা হবে।এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান উপ-পরিচালক।

মন্তব্য (০)





image

ফরিদপুরের বোয়ালমারীতে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ভূমি ক...

ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...

image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

image

৩৪ লাখ টাকার আয়ের বিপরীতে ৫ কোটি টাকার সম্পদের অভিযোগ, দু...

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...

  • company_logo