• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার ১০

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে জুয়া খেলা অবস্থায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, কচাকাটা থানা পুলিশ কর্তৃক গত ১৪ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানাধীন কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর গ্রাম থেকে একই গ্রামের মোহাম্মদ নুর জামাল (৩৪), নয়না বিষ্ণুপুর গ্রামের মোহাম্মদ বিয়াজুল ইসলাম (৩৬), বটতলা ইন্দ্রপুর গ্রামের মোঃ আব্দুল জলিল (৪০), মাষ্টারপাড়া গাবতলা এলাকার মোঃ আবুল কাশেম (৪৮) এবং ঢালুয়াবাড়ি বাড়াবাড়ি এলাকার মোঃ আনোয়ার হোসেন (৩০)'দেরকে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ অর্থ উদ্ধারসহ গ্রেফতার করে পুলিশ।

এছাড়াও কুড়িগ্রাম থানা পুলিশের একটি চৌকস টিম গত রাতে অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম বাস টার্মিনাল এলাকায় জুয়া খেলার সময় কুড়িগ্রাম সদরের পলাশবাড়ী এলাকার মোঃ নুর ইসলাম(৬০) উলিপুর ডারারপার এলাকার মোঃ মঞ্জু মিয়া (৫২), পলাশবাড়ী পশ্চিমপাড়া এলাকার মোঃ রাজ্জাক মিয়া (৩৬), মন্ডলপাড়া এলাকার মোঃ রুস্তম আলী খোকন (৪৫) ও কবিরাজপাড়া এলাকার মোঃ মোস্তাফিজুর রহমান (৪৪)কে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ গ্রেফতার করা হয়। 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo