• অপরাধ ও দুর্নীতি

দেশীয় অস্ত্র ও গুলিসহ গ্রেফতার-৩

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে কালো রংয়ের একটি দেশীয় তৈরি এক নলা বিশিষ্ট সুটার গান ও দুই রাউন্ড গুলি সহ ৩ জন কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ( ১৫ মার্চ) বেলা সাড়ে এগারো টায় জেলা পুলিশ সুপার এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো কামাল হোসেন।

 সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত ১৪ মার্চ  ভোর রাতে ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের সরকারপাড়া গ্রামের মো জাফরুল ইসলামের নির্মানাধীন ঘরের মেঝের বালুর নিচ থেকে প্লাস্টিকের বয়ামে মোড়ানো কালো রংয়ের এক নলা বিশিষ্ট একটি সুটার গান ও ০২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এসময় ঘটনার সাথে জড়িত তিন জন কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলেন গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের মৃত নুরনবী ইসলামের ছেলে আসাদুজ্জামান হিরু,মৃত আসমত ব্যাপারীর ছেলে মোজাম্মেল হক,মৃত কছিমুদ্দিনের ছেলে মো খোকা মিয়া। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে গাইবান্ধার সদর থানায় একটি মামলার রুজু করেছে পুলিশ। 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) ধ্রুব জ্যোতির্ময় গোপ (বিপিএম), জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান সরকার, পরিদর্শক বদরুজ্জামানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo