• অপরাধ ও দুর্নীতি

আবারো গ্রেফতার মাদক ব্যবসায়ী মতিলাল

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মাদক ব্যবসায়ী মতিলালকে আবারো গ্রেফতার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে পৌর শহরের পাটবাজার থেকে মাদক সেবনের অভিযোগে তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার গ্রেফতারকৃত মতিলালকে আদালতে প্রেরণ করা হয়। স্থানীয় সুত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ পৌর শহরের চরনিখলা এলাকার রামপ্রসাদ গৌড়ের ছেলে মতিলাল গৌড় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে।

এছাড়াও প্রায় সময়েই মদ খেয়ে মাতাল হয়ে এলাকার জনসাধারনদের অকথ্য ভাষায় গালমন্দ করে মতিলাল। মাদক ব্যবসা বন্ধের লক্ষ্যে স্থানীয় অর্ধশত বাসিন্দারা ঈশ্বরগঞ্জ থানা পুলিশে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের আগে ও পরে বেশ কয়েকবার তাকে গ্রেফতার করা হয়। তার নামে রয়েছে একাধীক মাদক মামলা। 

মামলার এজাহার সুত্রে জানা যায়, বুধবার রাতে মদ খেয়ে পৌর শহরের পাটবাজার এলাকায় লাল মিয়ার চায়ের দোকানের পাশে মদ খেয়ে মাতলামি করতে থাকে। পরে স্থানীয় এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ এসে মতিলালকে মাতাল অবস্থায় গ্রেফতার করে। পুলিশ সুত্রে জানা যায়, ওই দিনেই সকাল বেলা মতিলালকে মাদক সেবনের অভিযোগে গ্রেফতার করে ৩৪ ধারায় আদালতে প্রেরণ করলেও বিকেলে ফিরে এসে রাতেই আবারও মদ খেয়ে মাতলামি করতে থাকে।

পরে এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে আবারো গ্রেফতার করে মামলা দিয়ে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়।ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজেদুর রহমান জানান, আসামী মতিলালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণীর ২৫ ধারায় মামলা রুজু করে আদালতে সোর্পদ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo