ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় ৭৭৫ বোতল ফেন্সিডিলসহ সুমা খাতুন (২৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। সোমবার দুপুর পৌণে ১টার দিকে উপজেলার নুনগোলা কুকরুল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুমা ওই গ্রামের মেহেদী হাসানের স্ত্রী। পুলিশের দাবি, এই নারী একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান বলেন, বিক্রির উদ্দেশ্যে সুমা তার স্বামীর বাড়ির পেছেনে সরিষা খেতে একটি বস্তায় ফেন্সিডিল লুকিয়ে রাখে। খবর পেয়ে তাকে বাড়ি থেকে আটক করা হয়। পরে সুমা নিজেই বাড়ির পেছনে সরিষা খেতে ফেন্সিডিল রাখা বস্তাটি দেখিয়ে দেয়। ওই বস্তা খুলে ৭৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার ও তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এ প্রসঙ্গে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ বলেন, সুমা এলাকায় গৃহবধূ হিসেবে পরিচিত। এই পরিচয়ের আড়ালে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালাচ্ছেন। তার বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।
জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...
নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

মন্তব্য (০)