ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে চুরি ও মাদকের ৫ টি মামলার আসামীসহ দুইজনকে ২টি চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, কুড়িগ্রাম পৌরসভা এলাকা থেকে গত ১০ মার্চ বিকালে বাইসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় চর কুড়িগ্রাম (সিএনবি ঘাট) এলাকার দুই চোর ও পূর্বের ৫ টি মাদক মামলার আসামী মোঃ বাবু মিয়া (৪৪) ও পূর্বের ১ টি মাদক মামলার আসামী মোঃ তপু মিয়া(৩৫)কে চোরাইকৃত ২ টি বাইসাইকেলসহ গ্রেফতার করে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামী কুড়িগ্রাম জেলায় কুখ্যাত চোর ও মাদক কারবারি হিসেবে পরিচিত। গ্রেফতারকৃত আসামী বাবুর বিরুদ্ধে চুরি মাদকসহ পূর্বের ৫ টি মামলা ও তপুর বিরুদ্ধে ১ মাদক মামলা রয়েছে। জেলায় অপরাধ দমনে আমাদের অভিযান অব্যহত রয়েছে।
জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...
নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

মন্তব্য (০)