• অপরাধ ও দুর্নীতি

রাণীনগরে প্রাইভেটকারে লুকিয়ে রাখা ২০কেজি গাঁজাসহ গ্রেফতার ২

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ২০কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। শুক্রবার (৮ মার্চ) রাতে উপজেলার রেলগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এসময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়। গ্রেফতাররা হলেন বরিশাল জেলার মুলাদি উপজেলার উত্তর পাতারচর এলাকার আব্দুল জব্বারের ছেল সোহরাব কাজী (৫০) ও ঢাকার কেরানীগঞ্জের সাতগাও এলাকার তাজু মিয়ার ছেলে মোহন হোসেন (৩৩)। শনিবার (৯ মার্চ) র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গত কয়েকদিন ধরে র‌্যাব-৫ এর গোয়েন্দা দল সোহরাব ও মোহনের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। গতকাল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে রানীনগর উপজেলার রেলগেট এলাকায় অভিযান চালানো হয়।

এসময় অভিনব কায়দায় প্রাইভেট কারের সিটের পিছনে বিশেষভাবে তৈরিকৃত বক্সের ভেতর লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। প্রাইভেট কারটি জব্দ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় গ্রেফতার সোহরাব একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার সহযোগী মোহন কাজ করনে। তারা দুজনে দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে প্রাইভেট কারে বিশেষ কায়দায় লুকিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ কে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন। আইনগত ব্যবস্থা নিতে তাদেরকে রাণীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo