• অপরাধ ও দুর্নীতি

মারধরের প্রতিশোধ নিতে খুন করা হয়েছিল শান্তকে!

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় আলোচিত কলেজছাত্র আজহারুল ইসলাম শান্ত(২৪)  হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে সদরের চেলোপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে মারধরের প্রতিশোধ নিতে শান্তকে খুন করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাব্দে আসামি স্বীকার করেছে।

গ্রেপ্তার ওই আসামির নাম রাতুল (২২)। তিনি সদরের মালতিনগর দক্ষিণপাড়ার আঃ হান্নানের ছেলে।

শুক্রবার বেলা ১২ টার দিকে বগুড়া র‍্যাব কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে, শনিবার (২ মার্চ) বিকাল সাড়ে চারটার দিকে শহরের চকফরিদ কলোনী এলাকায় অগ্রনী ব্যাংক সংলগ্ন এলাকায় খুন হন একাধিক মামলার আসামি শান্ত। নিহত শান্ত সারিয়াকান্দি উপজেলার কুপতারা সাহাপাড়া এলাকার আবুল হোসেন আলীর ছেলে। তবে তারা দীর্ঘদিন ধরে শহরের ফুলদিঘী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো। এছাড়াও সৈয়দ আহম্মেদ কলেজে ডিগ্রীতে পড়াশোনার পাশাপাশি ইন্টারনেটের ব্যবসা করতো।

র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শান্ত নামের ওই যুবক হত্যার পর নিহতের মা রাবেয়া খাতুন ১১জন নামীয়  ও অজ্ঞাতনামা ৯/১০ জনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন। এরপর র‍্যাবের চৌকস টিম আসামিদের গ্রেপ্তারে তৎপর হয়। সদরের বিভিন্ন এলাকায় অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মামলার এক আসামি চেলোপাড়া এলাকায় অবস্থান করছে। তখন সেখানে র‍্যাবের একটি টিম অভিযান পরিচালনা করে আসামি রাতুলকে আটক করে।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি রাতুল শান্ত নামের ওই যুবককে হত্যার কথা স্বীকার করেছে। তবে মারধরের প্রতিশোধ নিতেই এই হত্যা করা হয় বলে জানায় আসামি।

আসামির বরাত দিয়ে র‍্যাবের এই কর্মকর্তা আরো বলেন, গ্রেপ্তার রাতুল নামে ওই আসামিরা তিন ভাই। রাতুলের অপর দুই ভাইয়ের সাথে নিহত শান্ত নামে যুবকের পূর্ব শত্রুতা ছিলো। এরই জের ধরে আসামির ভাই ও মামাকে শান্ত'র লোকজন ছুরিকাঘাত করে। একপর্যায়ে এই ঘটনার প্রতিশোধ নিতে আসামি রাতুল, তার ভাই ও অন্যান্য সহযোগিরা মিলে শান্তকে হত্যা করে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় র‍্যাবের এই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

ফরিদপুরের বোয়ালমারীতে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ভূমি ক...

ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...

image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

image

৩৪ লাখ টাকার আয়ের বিপরীতে ৫ কোটি টাকার সম্পদের অভিযোগ, দু...

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...

  • company_logo